ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
কিশোরগঞ্জে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
এম এ আজিজ, কিশোরগঞ্জ
প্রকাশ: Sunday, 22 June, 2025, 6:57 PM

কিশোরগঞ্জে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল বাবুলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসীরা। গতকাল শুক্রবার(২০ জুন) স্বল্পমারিয়া  মোড় সংলগ্ন বাজারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়,  এলাকায় একজন সম্মানিত ও দানশীল ব্যক্তি হিসেবে সুপরিচিত আব্দুল আউয়াল বাবুলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে নানামুখী অপপ্রচারে নেমেছেন। আব্দুল আউয়াল বাবুল জানান, তিনি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকে এই মহলটি সোশ্যাল মিডিয়াসহ বিভিন্নভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য ওঠে-পড়ে লেগেছেন। তিনি বলেন, মারিয়া একটি ছোট ইউনিয়ন। এখানে সবাই সবাইকে চিনি। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একসঙ্গে বসবাস করতে চাই। তিনি তার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রের ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।  সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. লাল মিয়া, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের কৃষিবিষয়ক সম্পাদক মো. শহীদ মিয়া, মো. আল মামুন প্রমুখ। সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status