ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
চোখ মেলতেই পৃথিবীর নিষ্ঠুরতা দেখল শিশু, তারপর বিদায়
তামান্না জেনিফার, বরগুনা
প্রকাশ: Sunday, 22 June, 2025, 6:42 PM

চোখ মেলতেই পৃথিবীর নিষ্ঠুরতা দেখল শিশু, তারপর বিদায়

চোখ মেলতেই পৃথিবীর নিষ্ঠুরতা দেখল শিশু, তারপর বিদায়

অতল এক বিষাদের নাম আমতলী। ছিন্নভিন্ন হয়ে গেল একটি গোটা পরিবার। আর এক নিষ্পাপ শিশুর জীবন যেন রক্তমাখা মহাসড়কে লেখা এক ব্যথার কবিতা হয়ে থাকল যার শেষ পঙক্তিটি লেখা হলো মাত্র পাঁচ দিনের মাথায়।

শনিবার (২১ জুন) বিকেল ৩টার দিকে বরগুনার আমতলী উপজেলার কেওয়াবুনিয়া আটঘর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একে একে নিভে গেল চারটি প্রাণ।

ঢাকা থেকে কুয়াকাটাগামী একটি বাস হঠাৎ করেই মুখোমুখি ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশায়। ঘটনাস্থলেই প্রাণ হারান সোনাখালী এলাকার আজিজুল খান (৪৫) ও তার মেয়ে মোসাদ্দিকা আক্তার (২৫)।

মোসাদ্দিকার কোলে থাকা তার পাঁচ দিনের শিশু এবং পাশে বসা শাশুড়ি খালেদা বেগম (৬০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই মারা যান খালেদা বেগম।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আট ঘণ্টা ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে নিস্তব্ধ হয়ে যায় সেই ছোট্ট প্রাণ পাঁচ দিনের শিশুটিও বিদায় নেয় এই নিষ্ঠুর পৃথিবী থেকে।

এই ঘটনায় যেন থমকে গেছে আমতলীর কেওয়াবুনিয়া। স্থানীয়রা বলছেন, একটি পরিবারের গল্প যেন এক নিমিষেই ধ্বংস হয়ে গেল। শিশুটিকে দেখলে কারও চোখে পানি আটকে রাখা যায় না।

বারবার রক্ত ঝরছে আমতলী মহাসড়কে আমতলী অংশের ঢাকা–কুয়াকাটা মহাসড়কটি বরগুনা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। কিন্তু সড়কটির বিভিন্ন স্থানে মোড় সংকীর্ণ, রোডডিভাইডার নেই, যাত্রী ছাউনি অনুপস্থিত সব মিলিয়ে এটি পরিণত হয়েছে মৃত্যুফাঁদে।

গত দুই বছরে এই মহাসড়কে অন্তত ৩০টির বেশি প্রাণঘাতী দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। ২০২৩ সালের জানুয়ারিতে আমতলীর বকুলতলা এলাকায় একই রকম দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল একই পরিবারের তিন সদস্য।

এলাকাবাসীর অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুতগতির বাস, বেপরোয়া চালক ও নজরদারির অভাবের কারণে এই সড়কটি যেন বরগুনার এক "মৃত্যুর রাজপথ" হয়ে দাঁড়িয়েছে।

দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। তদন্ত চলছে বলে জানিয়েছেন আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status