|
হানি ট্র্যাপ মামলায় কীর্তি গ্রেপ্তার, ফাঁদে ফেলে হাতিয়ে নেন কোটি কোটি টাকা
নতুন সময় ডেস্ক
|
![]() হানি ট্র্যাপ মামলায় কীর্তি গ্রেপ্তার, ফাঁদে ফেলে হাতিয়ে নেন কোটি কোটি টাকা কীর্তির বিরুদ্ধে এক নির্মাতাকে হানি ট্র্যাপে আটকে রেখে কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২ জুন মামলা হয়েছিল। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হানি ট্র্যাপের মামলায় দীর্ঘ ১০ মাস ধরে পলাতক ছিলেন গ্রেপ্তার তরুণী। এক নির্মাতাকে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা আদায়ের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কীর্তিকে। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ১৩ লাখ ভক্ত-অনুসারী থাকা কীর্তি গত ১০ মাস ধরে গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, ১০ মাসে বিভিন্ন সময় লোকেশন পরিবর্তন করেছেন তিনি। আইপি ঠিকানা পরিবর্তন হতে থাকে, ফোন নম্বর ও সিম কার্ডও ধারাবাহিকভাবে পরিবর্তন করেছেন। তাকে গ্রেপ্তারে ইনস্টাগ্রামের সঙ্গেও সমন্বয় করেছি আমরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
