ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
নারী ক্রিকেট খেলতে ভারতীয় ট্রান্সজেন্ডার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 June, 2025, 1:27 PM

নারী ক্রিকেট খেলতে ভারতীয় ট্রান্সজেন্ডার

নারী ক্রিকেট খেলতে ভারতীয় ট্রান্সজেন্ডার

বাবা সঞ্জয় বাঙ্গারের মতোই ভারতের জার্সিতে ক্রিকেট খেলার স্বপ্ন দেখেছিলেন আরিয়ান বাঙ্গার। ইসলাম জিমখানা ক্লাবের হয়ে খেলেও সেই স্বপ্নকে কাছ থেকে ছুঁয়েছিলেন তিনি। তবে গত বছর জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় বদলে দেন আরিয়ান। লিঙ্গ পরিবর্তনের পর নতুন পরিচয়ে সামনে আসেন অনায়া বাঙ্গার নামে।

বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন ইংল্যান্ডে, তবে সম্প্রতি ভারতে ফিরে এসেছেন তিনি। ফিরে এসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতি ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন ২৩ বছর বয়সী অনায়া।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আইসিসি ট্রান্সজেন্ডার ক্রিকেটারদের নারীদের দলে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করে। সেই প্রতিবন্ধকতা দূর করতে এখন তথ্যপ্রমাণের ভিত্তিতে নিজেদের অবস্থান তুলে ধরতে চান অনায়া।

সম্প্রতি তিনি একটি আট পৃষ্ঠার বৈজ্ঞানিক রিপোর্ট প্রকাশ করেছেন, যেখানে হরমোন থেরাপির এক বছর পর একজন ট্রান্স নারী অ্যাথলেট হিসেবে তার শারীরবৃত্তীয় পরিবর্তনের তথ্য তুলে ধরা হয়েছে। রিপোর্টটি তিনি ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে তৈরি করেছেন। এতে তার পেশিশক্তি, সহনশীলতা, গ্লুকোজ ও অক্সিজেন ব্যবহারের হার বিশ্লেষণ করে বলা হয়েছে, তার শারীরিক সক্ষমতা সিসজেন্ডার নারী অ্যাথলেটদের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অনায়া ইনস্টাগ্রাম ভিডিওতে বলেন, ‘এই প্রথমবার আমি এমন একটি বৈজ্ঞানিক রিপোর্ট শেয়ার করছি, যেখানে একজন ট্রান্স নারী অ্যাথলেট হিসেবে আমার শারীরবৃত্তীয় পরিবর্তনের তথ্য রয়েছে।

গত এক বছরে নিয়মিত শারীরিক মূল্যায়নের মাধ্যমে সংগৃহীত এই ডেটা কেবল মতামত নয়, বাস্তব পরিমাপযোগ্য তথ্য তুলে ধরছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status