|
চিরকুটে ‘জয় বাংলা‘ লিখে হত্যার হুমকি, মিললো বোমা সদৃশ বস্তু
নতুন সময় প্রতিনিধি
|
![]() চিরকুটে ‘জয় বাংলা‘ লিখে হত্যার হুমকি, মিললো বোমা সদৃশ বস্তু মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টার দিকে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের সড়কের পাশ থেকে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা ওই চিরকুটে লিখা ছিল, ‘চরগোয়াল গ্রামের কিছু লোককে হত্যা করা হবে-জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। বোমা সদৃশ বস্তু উদ্ধারের এই ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে চরগোয়াল গ্রাম একটি সড়কের পাশে পথচারীরা বোমা সদৃশ একটি বস্তু ও চিরকুট পড়ে থাতে দেখে স্থানীয়রা। এরপর লাল স্কচটেপ মোড়ানো ওই বস্তুটি ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সবশেষ পুলিশ এসে বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে থানা নিয়ে যায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বোমা আকৃতির বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বস্তুটি বোমা কি না সেটি পরীক্ষা করার পর বলা সম্ভব হবে। তবে কে বা কারা এগুলো রেখে গেছে, তা অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
কালীগঞ্জে এসআরবির সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের অভিযানে ১০০ বোতল উইনকেরেক্স সহ দুই মাদক ব্যাবসায়ি আটক
জাতীয় যুব দিবসে গণকণ্ঠের আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান
