ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
আইআরজিসি'র সদরদপ্তরে ইসরায়েলি হামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 June, 2025, 12:23 PM

আইআরজিসি'র সদরদপ্তরে ইসরায়েলি হামলা

আইআরজিসি'র সদরদপ্তরে ইসরায়েলি হামলা

ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদরদপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার (১৬ জুন) ইসরায়েলি বাহিনী বলেছে, তারা তেহরানে আইআরজিসি' সদরদপ্তরে হামলা চালিয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনাল ও সিএনএনের। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি বাহিনী বলেছে, এই সদরদপ্তরগুলোতে আইআরজিসির কর্মীরা মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি শাখাগুলোর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা করেছিল। 

তবে ইসরায়েলি হামলায় আইআরজিসির সদরদপ্তরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

ইরানের নতুন সামরিক কমান্ডার এখন কারা? ইরানের নতুন সামরিক কমান্ডার এখন কারা? এর আগে গত শুক্রবার ইসরায়েলি হামলায় আইআরজিসি'র কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি নিহত হন।

এ ছাড়া ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধানও নিহত হয়েছেন। আইআরজিসির নিহত গোয়েন্দাপ্রধানের নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। রোববার ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status