|
গাজায় আরও ৫৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
নতুন সময় ডেস্ক
|
![]() গাজায় আরও ৫৯ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল রোববার গাজার মধ্যাঞ্চলের আল-আওদা হাসপাতালের চিকিৎসকরা আলজাজিরাকে জানান, ক্ষুধার্ত পরিবারের জন্য খাবারের পার্সেল খুঁজতে থাকা নেটজারিম করিডোরের কাছে একটি জিএইচএফ কেন্দ্রে যাওয়ার সময় ইসরাইলের গুলিতে তিনজন নিহত ও কয়েক ডজন ফিলিস্তিনি আহত হন। দক্ষিণ গাজায় কমপক্ষে আরও ১০ জন ত্রাণপ্রার্থী নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। চিকিৎসকদের মতে, নিহত ও আহতদের অনেককে রাফা’র রেড ক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মধ্য গাজার দেইর এল-বালাহ থেকে আলজাজিরার তারেক আবু আযম বলেন, ‘স্থানীয়রা আমাদের জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী গুলি চালানোর আগে ক্ষুধার্ত জনতাকে সতর্ক করেনি, যার ফলে ভয়াবহ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।’ এছাড়া রোববার দক্ষিণ গাজায় একাধিক ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ছিটমহলের উত্তরে বেইত লাহিয়া শহরে একদল লোককে লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় আরও সাতজন নিহত হন বলে জানান চিকিৎসকেরা। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, আবাসিক ভবনে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে শনিবার কমপক্ষে ৭৯ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে অনেকেরই ত্রাণ নিতে গিয়ে মৃত্যু হয়। মধ্য গাজার আল-আওদা এবং আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নেটজারিম করিডোরের কাছে জিএইচএফ ত্রাণ বিতরণ স্থানের কাছে যাওয়ার চেষ্টা করার সময় কমপক্ষে ১৫ জন নিহত হন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
