ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
কালিয়াকৈরে বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, আহত ৬
আ.স.ম লিখন সরকার, কালিয়াকৈর
প্রকাশ: Sunday, 15 June, 2025, 8:50 PM

কালিয়াকৈরে বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, আহত ৬

কালিয়াকৈরে বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, আহত ৬

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্রের সৃষ্টি হয়েছে। দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে একাধিক কলটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এতে ৬ জন আহত হয়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ভর্তি হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। রোববার সকালে উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের সমর্থকরা নতুন কমিটি বাতিলের দাবিতে উপজেলার সাহেব বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করেন। 

ঐ একই সময়ে নবগঠিত উপজেলা বিএনপির আহবায়ক কমিটির নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। এতে ঢাকা -টাঙ্গাইল মহাসড়কসহ কালিয়াকৈর বাস স্টেশন ও কলেজ রোড এলাকায় চরম আতংকের সৃষ্টি হয়। এসময় কালিয়াকৈর বাইপাস ও বাস স্টেশন এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় । এতে অন্তত ৬ জন আহত হয়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

খবর পেয়ে কালিয়াকৈরন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে সেনাসদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। বিএনপি’র নেতাকর্মীরা জানান, গত ১৪ জুন কালিয়াকৈর উপজেলা ও পৌরসভাসহ জেলার আটটি ইউনিটের কমিটি বাতিল ঘোষণা করে গাজীপুর জেলা বিএনপি। 

এরপর আহবায়ক কমিটি গঠনকল্পে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময়ে বৈঠক করে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি। এক পর্যায়ে গতকাল শনিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। 

গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একে এম ফজলুল হক মিলন ও সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম সিকদারকে আহবায়ক ও এম আনোয়ার হোসেন কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। । 

অপরদিকে মামুদ সরকারকে আহবায়ক ও কালিয়াকৈর পৌরসভার সাবেক কাউন্সিলর মহসিন উজ্জামানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কালিয়াকৈর পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রাণান্ত চেষ্টা করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status