|
উজিরপুরে মাদক সেবনে প্রতিবাদ করায় শ্রমিকদল নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা
এ এইচ অনিক, উজিরপুর
|
![]() উজিরপুরে মাদক সেবনে প্রতিবাদ করায় শ্রমিকদল নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায় কালিহাতা গ্রামের মোল্লা মজিবুর রহমান এর ছেলে বামরাইল ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান মহিন মোল্লা মাদকের প্রতিবাদ করায় গত ২৫ মে সকালে ওই গ্রামের আওয়ামীলীগ নেতা রহিম তালুকদার ও তার ছেলে যুবলীগ নেতা মাদক ব্যবসায়ী সুমন তালুকদার(৩০),হারুন তালুকদারের ছেলে মাহাবুল তালুকদার ও রহিম তালুকদারের স্ত্রী জেসমিন বেগমসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী মিলে মহিম মোল্লার উপর অতর্কিত হামলা চালায়। ৬ জুন একই ঘটনাকে কেন্দ্র পুনরায় মহিন মোল্লার উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়। হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য রহিম তালুকদার এর স্ত্রী জেসমিন বেগম বাদী হয়ে মহিন মোল্লার স্ব-পরিবার ও নিকট আত্মীয় স্বজনকে জড়িয়ে মিথ্যা নাটক সাজিয়ে একটি মামলা দায়ের করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে ভুক্তভোগী মহিন মোল্লা জানান আমি মাদক ব্যবসার প্রতিবাদ করায় তারা হত্যার উদ্দেশ্যে আমার উপর ওই মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। মূলত এ হামলা ও মাদকের ঘটনা ধামাচাপা দেয়ার জন্যই মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাকে ও আমার ভাই সহ নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে মাদক ব্যবসায়ী সুমন তালুকদারের মা জেসমিন বেগম। এছাড়া মাদক ব্যবসায়ী সুমন তালুকদারের ৩ হাজার পিস ইয়াবা বিক্রির স্বীকারোক্তির ভিডিও বিভিন্ন মোবাইল ফোনে ভাইরাল হয়েছে। অনেক চেষ্টা করেও অভিযুক্তদের পাওয়া যায়নি। স্থানীয় একাধিক সুত্র জানিয়েছেন মহিন মোল্লা মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় তার বিরুদ্ধে এলাকার চিন্হিত মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে ওঠে এবং মহিনকে নিয়ে অপপ্রচার চালায় এবং নিজেদের অপকর্ম ঢাকার জন্য মিথ্যা অভিযোগ সাজিয়ে মামলা দায়ের করা হয়েছে। এদিকে মিথ্যা মামলা প্রত্যাহারসহ যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার জন্য অচিরেই মাদক ব্যবসায়ী আওয়ামী সন্ত্রাসী বাহিনীকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
