ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
আরিফিন শুভর সঙ্গে বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মন্দিরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 June, 2025, 7:46 PM

আরিফিন শুভর সঙ্গে বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মন্দিরা

আরিফিন শুভর সঙ্গে বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মন্দিরা

খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার এই সময়ের নায়িকা মন্দিরা চক্রবর্তী। ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে বড়পর্দায় পা রাখা এই অভনেত্রীর পছন্দের অভিনেতা আরিফিন শুভ।

প্রিয় নায়কের সঙ্গে অভিনয় করার সুযোগও হয়েছে মন্দিরার। ‘নীলচক্র’ সিনেমা দিয়ে শুভর সঙ্গে অভিনয়ের স্বপ্ন পূরণ করেছেন মন্দিরা চক্রবর্তী।

ঈদে মুক্তি পেয়েছে শুভ-মন্দিরার ‘নীলচক্র’। যেখানে দুজনের জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। এছাড়া সিনেমার প্রচারেও দেখা গেছে নায়ক-নায়িকার খুনসুটি।

পর্দার এই মিষ্টি যুগলকে বাস্তবেও এক হওয়ার পরামর্শ দিচ্ছেন ভক্ত-অনুরাগীরা। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে শুভর, বর্তমানে তাই একাকী জীবনযাপন করছেন চিত্রনায়ক আরিফিন শুভ।

তাই ‘নীলচক্র’ সিনেমা দেখার পর অনেকেরই মত, বাস্তবেও বেশ মানাবে মন্দিরার সঙ্গে অভিনেতাকে। ভক্তদের এমন ইচ্ছের কথা অভিনেত্রীর কান পর্যন্তও পৌঁছেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি সংবাদ সম্মেলনেও কথা বলেছেন মন্দিরা। যেখানে তিনি বলেন, ‘আমার জীবনের দ্বিতীয় সিনেমা এটা। কিন্তু এতটা আলোড়ন আগে কখনো দেখিনি। যত প্রমো করেছি, যত ছবি শেয়ার করেছি—সব জায়গাতে কমেন্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে, আপনারা বিয়ে করে ফেলুন!’

অভিনেত্রী বলেন, ‘প্রতিটা পোস্টে একের পর এক এমন মন্তব্য দেখে ভেবেই পাই না, দর্শক সত্যি কি চাইছেন আমরা বিয়ে করি? আমাদের জুটিকে তারা এতটা ভালোবেসেছেন যে, ব্যক্তিগত জীবনেও এক হতে দেখার স্বপ্ন দেখছেন!’

তবে এমন কিছুই বাস্তবে হচ্ছে না জানিয়ে মন্দিরা বলেন, ‘শুভ ভাই একজন অসাধারণ শিল্পী। আমি তার অভিনয়ের দিকে তাকিয়ে থাকতাম— ভাবতাম মানুষ এত নিখুঁত অভিনয় করে কিভাবে? কিন্তু বাস্তবে এমন কিছু (বিয়ে) সম্ভব নয়।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status