|
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫ গ্রেপ্তাররা হলো, জুলহাস (৩৭), মো. কামাল হাওলাদার (৪০), মো. তুষার আহমেদ (৩৪), সবুজ মিয়া (৩৫) ও সম্ভ্রাজ মোল্লা (৩৫)। মিরপুর সনি সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১৪ জুন) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। ডিবির বরাতে ডিসি তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, দুষ্কৃতকারীরা মিরপুর সনি সিনেমা হলের সামনে পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় দুজন কৌশলে পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি প্রোবক্স গাড়ি, একটি রামদা, বাইসাইকেলের ক্র্যাংকসেট দিয়ে তৈরি একটি দেশীয় অস্ত্র, লোহার স্টিক, দুটি প্লাস্টিকের রশি ও দুটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার এবং পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
