ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফরিদপুরে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত,আহত ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 June, 2025, 3:27 PM

ফরিদপুরে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত,আহত ২

ফরিদপুরে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত,আহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এতে অন্তত দুই জন আহত হয়েছেন। 

বুধবার (৪ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, ঢাকাগামী মিজান পরিবহন ও টেকেরহাট গামী মাহেন্দ্রোর মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রে থাকা ৫ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এতে ২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবউজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। তবে যাত্রীবাহী বাসটি পালিয়ে গেছে। বিস্তারিত পরে  জানানো সম্ভব হবে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানসিভ জুবায়ের নাদিম পাঁচজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর হাসপাতালে আনা চারজনকে মৃত অবস্থায় আনা হয় হাসপাতালে। একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status