ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফরিদপুরে শর্টগান ও ৮০০ পিস ইয়াবাসহ ১৪ মামলার আসামী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 June, 2025, 3:25 PM

ফরিদপুরে শর্টগান ও ৮০০ পিস ইয়াবাসহ ১৪ মামলার আসামী আটক

ফরিদপুরে শর্টগান ও ৮০০ পিস ইয়াবাসহ ১৪ মামলার আসামী আটক

ফরিদপুরের বোয়ালমারীতে একটি দেশীয় শর্টগান (এলজি বন্দুক), এক রাউন্ড গুলি ও ৮০০ পিস ইয়াবাসহ জাহিদ মোল্যা (৩৭) নামে ১৪ মামলার আসামি এক চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার(৩ জুন) দিবাগত ভোর রাতের দিকে উপজেলার গুনবহা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে বোয়ালমারী থানায় মামলা প্রক্রিয়াধীন।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে গুনবহা গ্রামের মান্নান মোল্যার ছেলে জাহিদ মোল্যাকে (৩৭) তার শ্বশুর লুৎফর মোল্যার বাড়ি থেকে আটক করে। এ সময় তার তথ্যমতে একটি দেশীয় শর্টগান, এক রাউন্ড গুলি ও তিনটি পলিপ্যাকে থাকা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে। 

এ ব্যাপারে থানার উপপরিদর্শক(এসআই)আব্দুর রশিদ বাদি হয়ে থানায় অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বলেন, জাহিদ মোল্যা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এ পর্যন্ত ১৪ টি মামলার সন্ধান পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে তার শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। অস্ত্র নিয়ন্ত্রন আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status