ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুই ম্যাচেই জয়ের ভালো সুযোগ দেখছেন হামজা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 June, 2025, 11:49 AM

দুই ম্যাচেই জয়ের ভালো সুযোগ দেখছেন হামজা

দুই ম্যাচেই জয়ের ভালো সুযোগ দেখছেন হামজা

দেশের ফুটবলের অন্যতম বড় তারকা হামজা চৌধুরীর আগমন কেন্দ্র করে সকাল নয়টা থেকে বিমানবন্দরে ভিড় করতে থাকেন গণমাধ্যমকর্মীরা। বেলা সাড়ে এগারোটায় ভিআইপি গেট দিয়ে বের হতে দেখা যায় হামজা চোধুরীকে। 

ভিআইপি টার্মিনালের বাইরে সংবাদমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে হাত নাড়িয়ে যান হামজা। মুখে সেই চিরচেনা হাসি। সংবাদমাধ্যম অপেক্ষা করতে থাকলেও বেলা ১২টা গড়িয়ে গেলেও হামজার দেখা মিলছিল না। ভিআইপি টার্মিনালের প্রধান ফটকে থাকা নিরাপত্তাকর্মী বাঁশিতে হুইসেল-একজন এসে খবর দেন, 'এখনই বের হবেন হামজা'। 

মাইক্রোবাসে চড়ে বিমানবন্দর থেকে টিম হোটেলের উদ্দেশে রওনা দেন হামজা। বরাবরের মতোই তার মুখে ছিল হাসি। গাড়ির গ্লাস নামিয়ে হাত নাড়েন। বিমানবন্দরের গেট দিয়ে বের হওয়ার সময় সুযোগ বুঝে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ এবং সিংগাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কেমন? এমন প্রশ্নের জবাবে হমজা বলেন, 'ইয়্যা ভেরি গুড চান্স'-অর্থাৎ দুইটি ম্যাচেই জয়ের দারুণ সুযোগ দেখছেন তিনি। 

শেফিল্ড থেকে ঢাকা পর্যন্ত হামজার সফরসঙ্গী ছিলেন তার বাবা দেওয়ান মোরশেদ ও মা রাফিয়া চৌধুরী। ছেলের সঙ্গে গিয়েছেন টিম হোটেলে। সেখান থেকে বিকালের ফ্লাইট ধরে সিলেটের উদ্দেশে ওড়াল দেন।

গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটিতে লাল-সবুজের জার্সি গায়ে অভিষেক হয় মিডফিল্ডার হামজার। তবে ১০ জুন জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচের সিংগাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে ৪ তারিখ ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। 

সিংগাপুর ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে ম্যাচ খেলবে হামজা। তার সঙ্গে আছেন ফাহমিদুল,  সামিত সোমরা। দেশে ফুটবলের নয়া জাগরণে এই ম্যাচকে ঘিরে ভক্ত-সমর্থকদের প্রত্যাশাও অনেক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status