ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
মারা গেছেন চলচ্চিত্র অভিনেতা সাংকো পাঞ্জা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 29 May, 2025, 7:42 PM

মারা গেছেন চলচ্চিত্র অভিনেতা সাংকো পাঞ্জা

মারা গেছেন চলচ্চিত্র অভিনেতা সাংকো পাঞ্জা

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা সাংকো পাঞ্জা মারা গেছেন। আজ (২৯ মে) রোজ বৃহস্পতিবার দুপুর ২টায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, বেশ কয়েক বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয় অসুস্থতায় ভুগছিলেন সাংকো পাঞ্জা। তিনি বলেন, পিজি হাসপাতাল থেকে মরদেহ নারায়ণগঞ্জ, রুপগঞ্জে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তার দাফন হবে।

‘রাজাবাবু’ সিনেমার শুটিংয়ে ক্রেনের উপর থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা। তার মাথায় ও মুখে বেশ কিছু সেলাই দিতে হয়েছিল। তারপর থেকে নিয়মিত শুটিং করতে পারতেন না তিনি। সেই চিকিৎসা ভার বহন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল সাংকো পাঞ্জাকে।

এ অভিনেতাকে চিকিৎসা বাবদ অনুদান হিসেবে ৫ লাখ টাকা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন সাংকো পাঞ্জা। তিনি প্রায় দুই শতাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status