ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বিএনপি ওই দিনেই শেষ হয়েছে: ভূমিমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 20 January, 2019, 6:33 PM

বিএনপি ওই দিনেই শেষ হয়েছে: ভূমিমন্ত্রী

বিএনপি ওই দিনেই শেষ হয়েছে: ভূমিমন্ত্রী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের কারণে বিএনপির ভড়াডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।

রোববার দুপুরে সাভারের সিএনবি এলাকায় সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, পার্টির মধ্যে প্রেশার থাকার কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করছেন। বিএনপি ওই দিনেই শেষ হয়েছে, যেদিন লন্ডনে বসে পলাতক আসামি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন বাণিজ্য করেছেন।

তিনি বলেন, বিএনপি এবার নির্বাচনে জেতার জন্য আসে নাই। জনগণের পালস বোঝার চেষ্টার জন্য নির্বাচনে এসেছে। বিএনপি এখন নৈতিকতা হারিয়েছে, তাদের উচিত স্বাধীনতার পক্ষে কথা বলা।

দেশের জনগণ উন্নয়নের পক্ষে আওয়ামী লীগকে ভোট দিয়েছে বলে উল্লেখ করেন ভূমিমন্ত্রী।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর ১১৬তম প্রশিক্ষণ কোর্সের আয়োজন সভায় আরও উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারীসহ দেশের বিভিন্ন সরকারি দফতরের প্রশিক্ষণর্থীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status