ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বগুড়ায় পুলিশকে মারধরের মামলার পলাতক আসামির ছুরিকাঘাতে স্ত্রী খুন
দীপক কুমার সরকার, বগুড়া
প্রকাশ: Monday, 26 May, 2025, 2:36 PM

বগুড়ায় পুলিশকে মারধরের মামলার পলাতক আসামির ছুরিকাঘাতে স্ত্রী খুন

বগুড়ায় পুলিশকে মারধরের মামলার পলাতক আসামির ছুরিকাঘাতে স্ত্রী খুন

বগুড়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ শশুর ও শাশুড়িকে আটক করেছে। রবিবার( ২৫ মে)  রাত ১১টার দিকে শহরের নূরানী মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম ববি আক্তার (২২)। তিনি শহরের জহুরুল নগরে স্বামী ও দুই শিশু সন্তানকে নিয়ে একটি ভাড়া বাসায়  বসবাস করে আসছিলেন। পরকীয়ায় বাধা দেওয়া এবং যৌতুকের টাকা না পেয়ে  শ্বশুর বাড়ির লোকজনের সহযোগিতায় স্বামী রোহান বেপারী  তাকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। এর আগে
রোহান ব্যাপারী  বগুড়ার  দুই পুলিশ কর্মকর্তাকে মারধর  মামলায় পলাতক ছিল।

ববির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর রোহানের বাবা রবিউল ব্যাপারী ও মা পপি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে নিশ্চিত করে এমন তথ্য জানান সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির। নিহত ববি আক্তারের স্বজনেরা জানান, সাত বছর আগে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

জানা গেছে, গত ১৫ এপ্রিল রাতে বগুড়া শহরের কালিতলা এলাকায় রোহান ও তার কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মদ্যপ অবস্থায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করেন। এরপর ওই ঘটনায় মামলা হলে রোহান পলাতক ছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে শহরের নূরানী মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। সম্প্রতি বেলী নামের এক নারীর সঙ্গে রোহানের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। স্ত্রী ববি ওই সম্পর্কে বাধা দিলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। রবিবার রাতে ঝগড়ার একপর্যায়ে রোহান ধারালো ছুরি দিয়ে স্ত্রীর বুক ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, ‘ঘটনার পেছনে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status