ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
অচলাবস্থা নিরসনে ট্রাম্পের আপস প্রস্তাব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 January, 2019, 5:08 PM

অচলাবস্থা নিরসনে ট্রাম্পের আপস প্রস্তাব

অচলাবস্থা নিরসনে ট্রাম্পের আপস প্রস্তাব

চার সপ্তাহেরও বেশি সময় ধরে চলা মার্কিন সরকারের আংশিক অচলাবস্থা নিরসনে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার আপস প্রস্তাবের মধ্যে কথিত ড্রিমারদের বিষয়টিও রয়েছে। অল্প বয়সে যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেছেন, তাদের ড্রিমার বলে ডাকা হয়। তবে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ৫৭০ কোটি ডলার বরাদ্দের বিষয়ে তিনি এখনও অটল আছেন।

শনিবার হোয়াইট হাউস থেকে দেয়া ভাষণে নিজের প্রস্তাবগুলোকে আপস প্রস্তাব বলে উল্লেখ করেছেন তিনি।

তহবিল বরাদ্দের বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ডেমোক্র্যাটরা। এ ক্ষেত্রে ভাষণের আগে প্রত্যাশিত ছাড়ের বিষয়টিও নাকচ করে দিয়েছিলেন তারা।

মার্কিন ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থায় কেন্দ্রীয় সরকারের আট লাখ কর্মী বেকার হয়ে পড়েছেন।

ভাষণের শুরুতে ট্রাম্প বলেন, অভিবাসীদের স্বাগত জানানোর গর্বের ইতিহাস আছে যুক্তরাষ্ট্রের। কিন্তু দীর্ঘ সময়ে ব্যবস্থাটি একেবারে ভেঙে পড়তে বসেছে।

তিনি বলেন, এই লগজ্যাম ভাঙার জন্য ও কংগ্রেসকে সরকারের অচলাবস্থা শেষ করতে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করতে তিনি এ পরিকল্পনা নিয়ে এসেছেন।

তিনি আবারও দেয়াল নির্মাণের পক্ষে তার যুক্তিগুলো তুলে ধরেছেন এবং দেয়ালটি ধারাবাহিক না হয়ে বেশি স্পর্শকাতর স্থানগুলোতে শুধু একটি স্টিলের পথরোধক থাকবে বলে জানিয়েছেন।

এবারের বক্তব্যে ট্রাম্প যে দুই নতুন সমঝোতার প্রস্তাব দিয়েছেন তা ড্রিমার ও টেম্পোরারি প্রটেকশন স্ট্যাটাস (টিপিএস) হোল্ডারদের নিয়ে।

যুক্তরাষ্ট্রে প্রায় সাত লাখ ড্রিমার আছে। তাদের বাবা-মায়েরা যখন তাদের নিয়ে যুক্তরাষ্ট্রের প্রবেশ করেছিলেন, তখন তারা অল্প বয়সী ছিলেন।

কাজ করতে পারবে কিন্তু নাগরিকত্ব পাবে না, এমন একটি কর্মসূচির আওতায় বর্তমানে ড্রিমাররা বিতাড়িত হওয়া থেকে সুরক্ষা পাচ্ছেন। এই কর্মসূচিটি বাতিল করার চেষ্টায় আছেন ট্রাম্প।

কিন্তু ভাষণে তিনি বলেন, ওয়ার্ক পারমিট পাওয়ার অনুমোদনসহ এই ড্রিমারদের সুরক্ষা আরও তিন বছর পর্যন্ত সম্প্রসারণ করবেন তিনি। পাশাপাশি টিপিএস ধারীদের ভিসাও আর তিন বছর পর্যন্ত বাড়াবেন।

যুদ্ধ ও দুর্যোগকবলিত দেশগুলোর তিন লাখেরও বেশি লোক টিপিএস সুবিধায় যুক্তরাষ্ট্রে আছে। এই কর্মসূচিরও বিরোধিতা করছেন ট্রাম্প।

পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে জরুরি মানবিক ত্রাণ সহায়তায় হিসেবে ৮০ কোটি ডলার বরাদ্দ, আরও দুই হাজার ৭৫০ সীমান্তরক্ষী ও নিরাপত্তা কর্মকর্তা এবং ৭৫ জন নতুন অভিবাসন বিচারকের টিম নিয়োগ দেয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status