ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 25 May, 2025, 1:45 PM

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সচিবালয়ে শত শত কর্মচারী দফতর ছেড়ে নিচে নেমে মিছিলে যোগ দেন। 

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশকে অবৈধ কালো আইন উল্লেখ করে এই অধ্যাদেশ বাতিলের দাবি জানান তারা।

রোববার (২৫ মে) সকালে অফিস থেকে বের হয়ে কর্মকর্তা-কর্মচারীরা মিছিল নিয়ে সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণের পাশাপাশি, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরের সামনে বিক্ষোভ মিছিল করেন।

মিছিলে অবৈধ কালো আইন বাতিল করার দাবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করার পাশাপাশি, এ সংক্রান্ত শ্লোগান দিতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার অনুমোদন দেয়া হয়।

কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সংশোধিত আইনে, বিভিন্ন কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তি, চাকরি থেকে বরখাস্ত করার বিধান যুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status