|
পালিত ছেলের হাতে মা খুন!
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() পালিত ছেলের হাতে মা খুন! নিহতের ভাড়াটিয়া ইমরান (২৫) জানান, রাত আনুমানিক ২টার দিকে রুম থেকে চিৎকার ও বাকবিতণ্ডার শব্দ পান। এরপর দুইজনেই নিশ্চুপ হয়ে যান। সন্দেহ হলে শনিবার দুপুর ৩টার দিকে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে যশোর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসআই জাহাঙ্গীর আলম স্থানীয়দের সঙ্গে নিয়ে ভিকটিমের ঘরের দরজা খোলার অনুরোধ করলে আসামি শামস দরজা খুলে দেন। তার দেখানো মতে পুলিশ ঘরে ঢুকে নিহতের লাশ উদ্ধার করে এবং মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকেই শেখ শামসকে আটক করে থানায় নিয়ে যায় জানা গেছে,খালেদা-শাহজাহান দম্পতি নিঃসন্তান ছিলেন। ১৯ বছর আগে কুমিল্লা থেকে তিন মাস বয়সী শামসকে দত্তক নেন তারা। তবে গত চার-পাঁচ বছর ধরে শামস মাদকাসক্ত হয়ে পড়ে এবং প্রায়ই মায়ের কাছে টাকা চাইত। টাকা না দিলে অকথ্য ভাষায় গালাগাল ও শারীরিকভাবে নির্যাতন করত বলেও প্রতিবেশীরা জানিয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, নেশার টাকার জন্যই বাকবিতণ্ডার একপর্যায়ে খালেদা সিদ্দিকাকে পিটিয়ে হত্যা করে পালিত ছেলে শামস। এ ঘটনায় কোতোয়ালী থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ আবুল হাসনাত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
