|
হজের জন্য সৌদি পৌঁছেছেন ৮ লাখের বেশি মুসল্লি
নতুন সময় ডেস্ক
|
![]() হজের জন্য সৌদি পৌঁছেছেন ৮ লাখের বেশি মুসল্লি দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ৮ লাখ ২০ হাজার ৬৮৫ জন সৌদি এসে পৌঁছেছেন। এদের মধ্যে ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন এসেছেন আকাশপথে, সীমান্ত ক্রসিং দিয়ে এসেছেন ৩৫ হাজার ৪৭৮ জন। আর সাগরপথে এসেছেন দুই হাজার ৮২২ জন। গত বছর হজ করেছিলেন ১৮ লাখ মুসল্লি। তাদের মধ্যে বিদেশি ছাড়াও সৌদির নাগরিক ও দেশটিতে বসবাস করা মানুষ ছিলেন। তবে গত বছর অনেকে অনুমতি না নিয়ে হজ করতে গিয়ে তীব্র দাবদাহের কবলে পড়েন। এতে প্রায় এক হাজার ৩০০ হাজীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
