ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু!
মো: আতিকুল ইসলাম (শাওন), ময়মনসিংহ
প্রকাশ: Friday, 23 May, 2025, 11:35 PM

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু!

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু!

বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২টার দিকে কারাগারের ভেতরের ওয়ার্ডে সিঁড়ির রেলিং থেকে মাথা ঘুরিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় নূরনবী হক জিসান। মৃত নূরনবী হক জিসান ময়মনসিংহ সদর উপজেলার পালপাড়া গ্রামের মৃত নজরুল হকের ছেলে। তিনি ডাকাতির প্রস্তুতি মামলার আসামি ছিলেন।

এ বিষয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আতিকুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নূরনবী হক জিসান ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেফতার করার পর চলতি বছরের ২৮ মার্চ থেকে কারাগারে বন্দী রয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কারাগারের ভেতরের ওয়ার্ডে সিঁড়ির রেলিং থেকে মাথা ঘুরিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় জিসান। এমতাবস্থায় কারাগারের চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটায় মারা যান জিসান।

জেলার মোহাম্মদ আতিকুর রহমান আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আগে থেকে কোন রোগে আক্রান্ত কিনা ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status