|
নারায়ণগঞ্জে সাংবিধানিক ও আইনী অধিকার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() নারায়ণগঞ্জে সাংবিধানিক ও আইনী অধিকার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সরকারের আইন ও সংসদ বিষয়ক বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ "সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি" শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। কর্মশালায় আরো বক্তব্য রাখেন আইন ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব মোছা: জান্নাতুল ফেরদৌস, মো: মনিরুজ্জামান, আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্মসচিব জি.এম. আতিকুর রহমান জামালী,নারায়ণগঞ্জের সিনিয়র জেলা জজ মো: আবু শামীম আজাদ এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। আইন বিভাগ, জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দগনও কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় দেশের সংবিধান ও বিদ্যমান আইনের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়,যা ভবিষ্যতে আইনি সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। এই কর্মশালাটি নাগরিকদের সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে বলা বক্তাগন আশাবাদ ব্যক্ত করেছেন। এটি দেশের আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবেও অংশগ্রহণকারীগন জানিয়েছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
