|
হৃতিক-এনটিআরের টক্কর, টিজারেই ঝড় তুলল ‘ওয়ার টু’
নতুন সময় ডেস্ক
|
![]() হৃতিক-এনটিআরের টক্কর, টিজারেই ঝড় তুলল ‘ওয়ার টু’ হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২০ মে) যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ব্যানারে নির্মিত বহুদিনের কাক্ষিত এ সিনেমার টিজার মুক্তি পেয়েছে। নতুন এ সিনেমার টিজারে হৃতিক রোশানের অ্যাকশন প্যাকড লুক এবং জুনিয়র এনটিআর-এর জমজমাট অ্যাকশন জয় করে নিয়েছে দর্শকের হৃদয়। টিজারের শুরু থেকেই হৃতিক রোশান তার দুর্দান্ত উপস্থিতি দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন। কখনও তাকে অস্ত্র হাতে শত্রুদের মোকাবিলা করতে দেখা গেছে, আবার কখনও যুদ্ধক্ষেত্রে ক্ষতবিক্ষত তার রক্তচক্ষু নজর কেড়েছে। এমনকি, নেকড়ের সাথে তার রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসাটাও ছিল টিজারের অন্যতম আকর্ষণ। এদিকে গতকালই ছিল জুনিয়র এনটিআর-এর জন্মদিন। প্রিয় নায়কের জন্মদিনে সিনেমার টিজারে এক ঝলক দেখতে পাওয়াও বাড়তি চমক ছিলো ভক্তদের জন্য। যদিও টিজারে তার উপস্থিতি হৃতিকের তুলনায় কম এবং অনেকেই মনে করছেন হৃতিকের ক্যারিশমার কাছে তিনি কিছুটা ম্লান। তবে, এটি সিনেমার প্রয়োজনেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বলিউডে এর আগেও দক্ষিণী তারকাদের দেখা গেছে, কিন্তু তাদের চরিত্র সেভাবে বিকশিত হয়নি। ‘ওয়ার টু’-তে জুনিয়র এনটিআর-এর চরিত্র কতটা গুরুত্বপূর্ণ হয়, তা জানতে সিনেমা মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। বর্তমানে ভারত-পাক সংঘাতের আবহে এই অ্যাকশন ড্রামা কতটা প্রাসঙ্গিক হবে, তা নিয়েও আলোচনা চলছে। ২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’-এর এই সিক্যুয়েলটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। হৃতিকের ‘রাফ অ্যান্ড টাফ’ লুক ইতোমধ্যেই তার অনুরাগীদের মুগ্ধ করেছে। আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘ওয়ার টু’। হৃতিক রোশানসহ ছবির অন্যান্য কলাকুশলীরা ইতোমধ্যেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় টিজারটি শেয়ার করেছেন। হৃতিকের পোস্টে তার বান্ধবী সাবা আজাদ এবং প্রাক্তন স্ত্রী সুজান খান নতুন কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
