|
মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
নতুন সময় প্রতিবেদক
|
![]() মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের তৃতীয় তলা ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আমরা ৬টা ১৭ মিনিটে আগুনের খবর পাই। পরে ৬টা ২৮ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমান চারটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনে সূত্রপাত ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
