ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
কাপাসিয়ায় জামায়াতের কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত
মোঃ মোজাম্মেল হোসেন, কাপাসিয়া
প্রকাশ: Saturday, 17 May, 2025, 5:30 PM

কাপাসিয়ায় জামায়াতের কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

কাপাসিয়ায় জামায়াতের কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার বিকালে স্থানীয় চাপাত আকবরিয়া দাখিল মাদ্রাসা মাঠে কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে ও দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল্লাহ সালমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও গাজীপুর জেলার নায়েবে আমীর জনাব সেফাউল হক, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমীর ফরহাদ হোসেন মোল্লা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা সহকারী সেক্রেটারী আবুল ফাত্তাহ, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আঃ আজিজ , দূর্গাপুর ইউনিয়নের আমীর এস এম আকরাম হোসেন,জামায়াত নেতা মাওলানা ইসমাইল পাঠান, মামুনুর রশীদ প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status