ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ঝিনাইগাতীতে বাড়ছে দেশী আমের ফলন,লাভবান হবার আশা বাগান মালিকদের
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Saturday, 17 May, 2025, 4:26 PM

ঝিনাইগাতীতে বাড়ছে দেশী আমের ফলন,লাভবান হবার আশা বাগান মালিকদের

ঝিনাইগাতীতে বাড়ছে দেশী আমের ফলন,লাভবান হবার আশা বাগান মালিকদের

সীমান্তবর্তী অঞ্চলের উপজেলাগুলোর মধ্যে ঝিনাইগাতী হচ্ছে অন্যতম,এই উপজেলায় পাহাড়ি মাটি বেশি আম চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই মাটিকে কাজে লাগিয়ে ঝিনাইগাতীর অনেক কৃষকরা দেশি আমের বাগান তৈরি করেছেন,আর এই বাগানে এবার ঝাকে ঝাকে অনেক আম দেখা যাচ্ছে। এককালীন ফল হলেও কৃষকরা এবার আম চাষে অনেক মনোযোগী হয়েছেন,বিশেষ করে গাঢ়ো পাহাড়ের এলাকায়  আমের চাষ পূর্বের তুলনায় অনেক বেড়েছে। 

বর্তমানে আম পাকার আগেই বড় বড় দেশি কাঁচা আম ঝিনাইগাতী বাজারে বিক্রি শুরু হয়েছে এবং প্রতিদিন হাজার হাজার টাকা বেচা কেনা হচ্ছে।এসব আম স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে,যা কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।বাজারে প্রতিদিনই ক্রেতাদের  ভিড় লেগেই থাকে দেশি কাচা আম কেনার জন্য। এসব কাঁচা আম ৪০-৫০ টাকা কেজি দরে দিতে হচ্ছে, তাছাড়া প্রকারভেদে আরও দাম কম বেশি বিক্রি হচ্ছে,তাছাড়া পাকা আম ও আস্তে আস্তে বাজারে আসা শুরু হয়েছে,যা প্রকারভেদে ১২০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

স্থানীয় আম ব্যবসায়ী মো:ফরিদ আলী বলেন ঝিনাইগাতীতে এই বছর দেশী আমের চাহিদা অনেক বেশি, তাছাড়া ঝিনাইগাতীর পাহাড়ি মাটি ভালো হবার কারণে অন্যান্য ফসলের তুলনায় দেশী আম চাষে খরচ কম এবং লাভ বেশি হওয়ায় কৃষকদের আগ্রহও বাড়ছে।

ঝিনাইগাতী ধানশাইল বাজারের কৃষক মোঃ মোশারফ হোসেন বলেন,আমি এবার ব্যবসার উদ্দেশ্যে দেশী আমের কয়েক জাতের বাগান করেছি, আমার বাগানে কয়েক জাতের আম চাষ করেছি এবং অনেক আম আস্তে আস্তে পেকে যাচ্ছে,আমি কিছু আম বিক্রি শুরু করেছি এবং লাভবান হবো বলে মনে হচ্ছে,তাছাড়া এই আম চাষে তেমন কোন পরিশ্রম করতে হয় না, আর খরচ অত্যন্ত কম,তাই আমি এবার পরীক্ষামূলকভাবেই এটা শুরু করেছি,নিয়মিত পরিচর্যা করলে মনে হয় একই জমিতে একাধিকবার ফলন পাওয়া যাবার সম্ভাবনা আছে।

ঝিনাইগাতীর ক্রেতা মো:রফিকুল ইসলাম বলেন এই বছর ঝিনাইগাতী যে দেশী আমগুলো পাওয়া যাচ্ছে সে আমগুলো অত্যন্ত সুস্বাদু এবং ফলে কোন পোকা নেই তাছাড়া কৃষি অফিস থেকেও অত্যন্ত সহযোগিতা বিভিন্ন কৃষকদের জন্য বিদ্যমান থাকে যার ফলে আম চাষীরা  এবার অনেক লাভবান হবে বলে মনে হচ্ছে।

ঝিনাইগাতী উপজেলার স্থানীয়রা বলেন,ঝিনাইগাতীর কৃষকরা বিভিন্নভাবে বিভিন্ন ফল চাষ করে এবার চমক দেখাচ্ছেন। কৃষকরা এবার দেশী আম চাষেও অনেক লাভবান হবে বলে মনে হচ্ছে এবং অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status