|
কর্ণফুলীর জুলধায় মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক তিন
নতুন সময় প্রতিনিধি
|
![]() কর্ণফুলীর জুলধায় মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক তিন প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে দেশে, বীরের বেশে’— এ ধরনের স্লোগান দিয়ে মিছিল করে। জানা গেছে, মিছিলের নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা ফয়সাল, যিনি জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুছার ভাতিজা এবং গত ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরের ছেলে। ঘটনার পরপরই কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালায়। এতে ফারহান (২২) নামে এক যুবকসহ তিনজনকে আটক করা হয়। ফারহান সদ্য গ্রেপ্তার হওয়া আব্দুল মালেক প্রকাশ ঘোড়া মালেকের ছেলে বলে জানা গেছে। তবে বাকিদের পরিচয় এখনো জানা যায়নি। একাধিক সূত্র জানায়, স্থানীয় কয়েকজন কিশোর ও যুবক মজা করে ছাত্রলীগ স্টাইলে স্লোগান দিয়ে মিছিল করে এবং সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘ঘটনার খবর পেয়েই আমরা অভিযান চালাই। কয়েকজনকে আটক করেছি। এখনো অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
