ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ধর্মগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 18 January, 2019, 3:41 PM

ধর্মগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ধর্মগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহাঙ্গীর আলম রাজু (২১) এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।

শুক্রবার (১৮ জানুয়ারী) ভোর জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে এ ঘটনা ঘটে।

জান যায়, শুক্রবার ভোর ৪টার দিকে জাহাঙ্গীর আলম রাজুসহ কয়েকজন গরু ব্যবসায়ী ধর্মগড় সীমান্তের ৩৭৪/২ নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রাজু নিহত হন এবং বাকিরা পালিয়ে আসে।

বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহা. মাসুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status