ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কর্মকৌশল নির্ধারণে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি বসছে বিকালে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 January, 2019, 5:40 PM

কর্মকৌশল নির্ধারণে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি বসছে বিকালে

কর্মকৌশল নির্ধারণে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি বসছে বিকালে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শোচনীয়’ পরাজয়ের পর আগামী দিনের কর্মকৌশল নির্ধারণে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের স্টিয়ারিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকটি রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে জাতীয় সংলাপ, দেশের চলমান রাজনীতি ও নির্বাচনের পর আগামী দিনের কর্মপন্থা নির্ধারণে এ বৈঠক হবে।

ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ বৈঠকে উপস্থিত থাকবেন।

ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান গণমাধ্যমকে বলেন, বিকাল ৪টার দিকে বৈঠক শুরু হবে। এতে জাতীয় সংলাপসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status