|
গাছা থানায় দায়ের করা মামলায় আ'লীগের ৪নেতা গাজীপুর কোর্টে
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাছা থানায় দায়ের করা মামলায় আ'লীগের ৪নেতা গাজীপুর কোর্টে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক ওমর হায়দারের আদালতে হাজির করে শুনানি করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, এডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নাম থাকায় সকালে কারাগার থেকে তাদের পুলিশের প্রিজন ভ্যান যোগে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এ বিষয়ে গাছা মেট্রো থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ হোয়াটসএ্যাপ কলে জানান এ বিষয়ে আমাদের কেউ আদালতের শুনানিতে যায় নি বলতে পারবোনা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পিয়ার টু পিয়ার সেশন
