|
দুর্দান্ত ব্যাটিংয়ে বছরের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন মিরাজ
নতুন সময় প্রতিবেদক
|
![]() দুর্দান্ত ব্যাটিংয়ে বছরের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন মিরাজ বুধবার (৩০ এপ্রিল) তৃতীয় দিনের শুরু থেকে ব্যাট চালাতে থাকেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তবে ইনিংস লম্বা করতে পারেননি তাইজুল। ৪৫ বলে ২০ রান করে আউট হন তিনি। অপর প্রান্ত আগলে রেখে ৭০ বলে ফিফটি তুলে নেন মিরাজ। তাকে যোগ্য সঙ্গ দেন পেসার তানজিম সাকিব। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে ৪০৪ রান তুলতে পেরেছে টাইগাররা। দ্বিতীয় সেশনেও মিরাজের সঙ্গে ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন সাকিব। তবে ফিফটি তুলতে পারেননি তিনি। ৮০ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার। কিন্তু দুর্দান্ত ব্যাটিংয়ে ১৪৩ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ। এর আগে তাইজুলকে সঙ্গে নিয়ে ১৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিলেন মিরাজ। আর তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরি তুলে নিলেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
