ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 April, 2025, 11:59 AM

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে। জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি শুরু হবে মে মাসের শেষদিকে। ২৫ মে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ মে। কুড়ি কুড়ির এই দুটি ম্যাচ বসবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। পরের তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ৩০ মে, পহেলা জুন ও ৩ জুন। ম্যাচগুলো বসবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত আটটায়।

দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। ২০০৮ সালের পর সেখানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। দীর্ঘ বিরতির পর প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ। ২১ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। ২২ ও ২৪ মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা। এর একদিন পর পাকিস্তানের বিপক্ষে শুরু হবে কুড়ি কুড়ির লড়াই।

এফটিপি অনুযায়ী সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিবি ও পিসিবি পাঁচটি টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছে।

ওই সিরিজের পর বাংলাদেশ সফর করবে পাকিস্তান। খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি কুড়ির সেই সিরিজের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে—২০, ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচ বসবে ঢাকার শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

জুলাই মাসে বাংলাদেশে অনুষ্ঠিতব্য সিরিজটি অবশ্য আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) নেই। তবে বিসিবি ও পিসিবির দুই সভাপতি সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আনুষ্ঠানিকভাবে আলোচনা করে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্তে পৌঁছেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status