ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোর শহরের এম একে আলী রোডস্থ সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Monday, 28 April, 2025, 2:37 PM

যশোর শহরের এম একে আলী রোডস্থ সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন

যশোর শহরের এম একে আলী রোডস্থ সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন

যশোর শহরের এমএকে আলী রোডস্থ জেস টাওয়ারের সামনে সন্ধ্যানী সুপার মার্কেটের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।রাত ৮টার কিছু আগে হঠাৎ সুপার মার্কেটের পাশের বৈদ্যুতিক পিলারে আগুন জ্বলতে দেখা যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার সঙ্গে সঙ্গেই রাস্তার যানবাহন ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।খুঁটির সঙ্গে জড়ানো বিভিন্ন তার পুড়ে গেলেও স্থানীয় লোকজন দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

 তবে এর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সতর্কতা হিসেবে এলাকাবাসীকে এ ধরনের বৈদ্যুতিক খুঁটির আশেপাশে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status