|
কাউখালিতে দাখিল পরীক্ষায় নকলে সহায়তার অভিযোগে শিক্ষকের ৭ দিনের কারাদণ্ড
জালিস মাহমুদ ,পিরোজপুর
|
![]() কাউখালিতে দাখিল পরীক্ষায় নকলে সহায়তার অভিযোগে শিক্ষকের ৭ দিনের কারাদণ্ড কাউখালী কেন্দ্রীয় ফাজিল মাদরাসা কেন্দ্রের সচিব মাওলানা হোসাইন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) পিরোজপুরের কাউখালী কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে,পরীক্ষা কেন্দ্রে প্রভাষক জামাল উদ্দিন নিজের পকেট থেকে আকাঈদ ও ফিকাহ পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরপত্র স্থানীয় মাদ্রাসার অফিস সহকারীর কাছে সরবরাহ করে। এ সময় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ দেখতে পান। এ সময় তিনি তাদের কাছ থেকে উত্তর পত্র উদ্ধার করেন এবং বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা এর কাছে অভিযুক্ত ওই শিক্ষক দোষ স্বীকার করলে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ বিষয়ে কাউখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লা বলেন, পরীক্ষার হলে শিক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্রের উত্তরপত্র সরবরাহের দায়ে এক শিক্ষককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পিয়ার টু পিয়ার সেশন
