|
সংক্রান্তি ও নববর্ষের দিন কেমন থাকবে আবহাওয়া?
নতুন সময় প্রতিবেদক
|
![]() সংক্রান্তি ও নববর্ষের দিন কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়া অফিস বলছে, ১৩ ও ১৪ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এ সময় আবহাওয়া অনেকটা শীতল থাকবে। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। দ্বিতীয় ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুদ্ধ থাকতে পারে। এ সময় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। তৃতীয় ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। চতুর্থ ২৪ ঘণ্টায় আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর শেষ ২৪ ঘণ্টায়ও আট বিভাগে বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। অন্যদিকে বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রাও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
