|
বিজয়ের সঙ্গে বিচ্ছেদের পর কি আধ্যাত্মিকতার পথে তামান্না
নতুন সময় ডেস্ক
|
![]() বিজয়ের সঙ্গে বিচ্ছেদের পর কি আধ্যাত্মিকতার পথে তামান্না এর আগেও এক সাক্ষাৎকারে আধ্যাত্মিকতা নিয়ে কথা বলেছেন তামান্না ভাটিয়া। নিয়মিত ধ্যান করেন বলেও জানিয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেছিলেন—যোগকেন্দ্রে গিয়ে আমি অনেক উপকার পেয়েছি। ধ্যান ও সাধনার মাধ্যমে ওরা আমার জীবন বদলে দিয়েছে। ধ্যান করেই আমি জীবনের সবচেয়ে বড় সুখ পেয়েছি। এটিই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। জীবনে কিছু না পেলেও নিজেকে সুখী রাখতে শিখে গেছেন তামান্না। অভিনেত্রী বলেন, কিছু পেলেই আমি খুশি হব— এমন নয়। কিছু না ঘটলেও বা না পেলেও আমি এখন খুশি থাকতে পারি। আধ্যাত্মিকতা থেকে এটাই তার প্রাপ্তি বলে জানান তামান্না। জীবনের অর্থও নতুন করে বুঝেছেন তিনি। অভিনেত্রী বলেন, জীবন ও বেঁচে থাকার প্রতি আমার খিদে রয়েছে। তবে এমন নয় যে, আমারও কখনো সময় খারাপ যায় না। কিন্তু আমি ওই খারাপ সময় থেকে এখন দ্রুত বেরিয়ে আসতে পারি। তাই আমিও যোগসাধনা করার অনুরোধ জানাব সবাইকে। তামান্না বলেন, তিনি মদ স্পর্শও করেন না। জীবনে ক্রমশ আধ্যাত্মিক উপলব্ধি হচ্ছে। তা থেকে বুঝতে পারি, নিজের মনে ওঠা প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে উত্তর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
