|
২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ ফেরতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের তাপস বিশ্বাসের ছেলে তীর্থ বিশ্বাস (১৯) এবং বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৫)। এদিকে মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর বিজিবি ক্যাম্প পৃথক অভিযান চালিয়ে তিন নারীসহ ছয় ব্যক্তিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘বিজিবির মাটিলা ক্যাম্প ও ভারতীয় ৫৯ ব্যাটালিয়ন বিএসএফের কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মাটিলা ক্যাম্পের কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জামান এবং বিএসএফের রণঘাট কম্পানি কমান্ডার এসি অভিষেক কুমার। এ সময় দুই বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।’ তিনি আরো বলেন, ‘আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। বাকিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
