ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
কিশোরগঞ্জে ছাত্রলীগ সভাপতির চাঁদাবাজির হাত থেকে রক্ষা পেলেননা আপন চাচা
এম এ আজিজ, কিশোরগঞ্জ
প্রকাশ: Thursday, 3 April, 2025, 1:20 AM

কিশোরগঞ্জে ছাত্রলীগ সভাপতির চাঁদাবাজির হাত থেকে রক্ষা পেলেননা আপন চাচা

কিশোরগঞ্জে ছাত্রলীগ সভাপতির চাঁদাবাজির হাত থেকে রক্ষা পেলেননা আপন চাচা

কিশোরগঞ্জের নিকলীতে চাচার ১২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভাতিজা সাবেক ছাত্রলীগ সভাপতি ইমরুলের বিরুদ্ধে।  গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) সকালে নিকলী  উপজেলার কুর্শা এলাকায় এ ঘটনা ঘটে। এবিষয়ে চাচা হাজী মো. রূপালী বাদি হয়ে গতকাল রাতে নিকলী থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করেছেন। 

অভিযুক্তরা হলো- নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরুল হাসান (৩৬) তার বড় ভাই যুবলীগ নেতা জহুরুল হক(৩৮) সহ আরও কয়েকজন। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দিয়ে পালিয়ে থাকলেও কয়েক দিন যাবত আবারও এলাকায় বেপরোয়া হয়ে ওঠেছে ওই ছাত্রলীগ নেতা কর্মীরা। যাদের বিরুদ্ধে এর আগে বিস্ফোরক আইনে মামলাসহ বিভিন্ন অপকর্মের মামলা রয়েছে থানায়। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে নিকলী উপজেলার কর্শা এলাকায় আলতাব ব্রিক্স এর অফিসে বসে ঠিকাদার থেকে প্রাপ্ত টাকা গণনা করছিলেন হাজী মো. রূপালী। এসময় নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরুল হাসান ও তার বড় ভাই যুবলীগ নেতা জহুরুল হক(৩৮)সহ আরও কয়েকজন সন্ত্রাসী হামলা চালিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের চাচা হাজী মো. রূপালীকে আহত করে ১২ লাখ টাকা জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়। 

এ ব্যাপারে, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ উদ্দিন জানান,  বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। তবে তার বিরুদ্ধে ইতিপূর্বে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এ বিষয়ে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status