ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
রাতের ঢাকায় অপরাধ দমনে যা করছে স্পেশাল টিম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 2 April, 2025, 2:23 PM

রাতের ঢাকায় অপরাধ দমনে যা করছে স্পেশাল টিম

রাতের ঢাকায় অপরাধ দমনে যা করছে স্পেশাল টিম

ঘড়ির কাটায় রাত ৩টা ৪৩ মিনিট। নগরীর বেশিরভাগ মানুষ ছুটিতে গ্রামের বাড়িতে ঈদের আনন্দ উপভোগ করছে। এমন যখন অবস্থা ঠিক সেই সময়ে ঢাকা শহরে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ব্যস্ত সময় পার করছেন ঈদ ঘিরে গঠিত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ডিএমপি। 

বুধবার (২ এপ্রিল) দিবাগত রাত ১২ টা থেকে ঢাকার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের টিম। 
নগরবাসীরা বলছেন, রাতের ঢাকায় অপরাধের মাত্রা কমিয়ে আনতে রাতভর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এই অভিযান পরিচালনা আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটাবে বলে বিশ্বাস করে। 


এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নগরবাসী বলছেন, নগরের বাসিন্দাদের নিরাপত্তার কথা চিন্তা করে এমন একটি টিম রাতভর মাঠে নামানোর  স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। 

অভিযানে যা পাওয়া গেল:  মোহাম্মদী হাউজিং এর ১০ নম্বর সড়কে অভিযান পরিচালনার সময় মাদকসহ একজন আসামিকে আটক করেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। এছাড়াও, গুলশান এলাকায় রাত ১টা ২০ মিনিট থেকে ২টা ৫০ পর্যন্ত অভিযান পরিচালনা করেন। এসময় একজন মাদকসেবীকে মাতাল অবস্থায় আটক করা হয়।  জব্দ করা হয় লাইসেন্সবিহীন মোটরসাইকেল। একই সাথে হেলমেট না থাকায় জরিমানাও করা হয়। 

উল্লেখ, ঈদ পরবর্তী ঢাকা মহানগরীর আইন শৃংখলা রক্ষা ও অপরাধ দমনে বুধবার (২ এপ্রিল) দিবাগত রাত  ১২ টা থেকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (বিচারক), ডিএমপি’র নেতৃত্বে লালবাগ, ধানমন্ডি, তেজগাঁও, শেরেবাংলা নগর মোহাম্মদপুর, বনানী, গুলশান, হাতিরঝিল থানা এলাকায় রাতভর অভিযান পরিচালনা করা হয়।  

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আইনমন্ত্রনালয়ের বিশেষ কর্মকর্তা ফরিদ আলম জানান, অভিযান পরিচালনার সময় লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা, হেলমেট বিহীন যাত্রী ও চালক আটক, মাদকসেবী আটক, মাদক উদ্ধার করা হয়। এসময় আটক ব্যক্তিদের নামে নিয়মিত মামলা দায়ের, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। 

মহানগরীর সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক শাস্তি প্রদানযোগ্য অপরাধ দমনে বিচার বিভাগীয় কর্মকর্তাকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে নিযুক্ত করা বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের যুগান্তকারী পদক্ষেপ। রাতের ঢাকায় অপরাধের মাত্রা কমিয়ে আনতে রাতভর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অভিযান পরিচালনা আইনশৃঙ্খলার উন্নয়ন ঘটাবে বলে জনগণের বিশ্বাস। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status