|
দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার হার্ডলাইনে যাবে: তথ্য উপদেষ্টা
নতুন সময় প্রতিবেদক
|
![]() দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার হার্ডলাইনে যাবে: তথ্য উপদেষ্টা আজ বুধবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে গণ-অভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মাহফুজ আলম। উপদেষ্টা বলেন, ‘শহীদের চেতনা যেন দেশের জনগণ ধারণ করে। আমরা চেষ্টা করব, গণ-অভ্যুত্থানে শহীদদের বিচারকাজ যেন শেষ করে যেতে পারি। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এই সরকারের চেষ্টা আছে। জনগণ এটার সঙ্গে আছে। আমরা বিশ্বাস করি, এই চেতনার সঙ্গে রাজনৈতিক দলগুলো সদিচ্ছা প্রকাশ করলে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব।’ গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘যত দিন আছি, আমরা চাইব গণমাধ্যমের একটি গুণগত সংস্কারের জন্য। গণমাধ্যম সংস্কার কমিশনের পর্যালোচনা ও প্রস্তাবে মফস্বল ও কেন্দ্র নিয়ে বিস্তারিত বর্ণনা আছে।’ এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খান, বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান ও সদস্যসচিব রাশেদুল হাসানসহ স্থানীয় নেতারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
