|
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল মেট্রোরেলের স্টেশনগুলো ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের যে উপচে পড়া পরিস্থিতি ছিল, তা কমে গেছে। ট্রেনের প্রায় প্রতিটি কোচই সিটিং ছিল। যাত্রীরা বসে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন। কাউন্টারগুলোতেও ভিড় ছিল না। আর এ পরিস্থিতিতে যাত্রীরাও ভ্রমণ করে স্বস্তি পাচ্ছেন। এদিকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হয়ে গেছে দুদিন আগে। ইতোমধ্যে কয়েক লাখ মানুষ ঢাকা ছেড়েছে। তাই মেট্রোরেলে যাত্রী সংখ্যা কম। ট্রেনে যেমন ভিড় নেই, তেমনি দীর্ঘ লাইন নেই টিকিট কাউন্টারেও। মেট্রোরেলের তত্ত্বাবধানে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, গেল বছরের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরের দিন থেকে আগের শিডিউলে চলবে। রমজান মাসের শিডিউল আর থাকবে না।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
