ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
হামজাকে নিয়ে যা বললেন লিটন দাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 March, 2025, 10:50 AM

হামজাকে নিয়ে যা বললেন লিটন দাস

হামজাকে নিয়ে যা বললেন লিটন দাস

হামজা চৌধুরীকে নিয়ে যেন শোরগোল পুরো বাংলাদেশে। ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো আর এফএ কাপ জেতা এই ফুটবলারকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। নিজের প্রথম ম্যাচে হামজা সেই আস্থার প্রতিদানও দিয়েছেন পুরোপুরি। ভারতের বিপক্ষে ম্যাচটায় হামজা নিজেকে নিংড়ে দিয়েছেন পুরোদমে। 

আজ দেশ ত্যাগের কথা রয়েছে হামজা চৌধুরীর। চলে যাব ইংলিশ ফুটবলে নিজের ঠিকানা শেফিল্ড ইউনাইটেডে। তাতে অবশ্য হামজাকে নিয়ে উন্মাদনায় কোনো ভাটা পড়ছে না। এখনো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বড় মুখ তিনিই। আর তার সঙ্গে দেখা হয়ে এবার উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা লিটন কুমার দাস। 

হামজার সঙ্গে ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা একটা দারুণ ব্যাপার। একজন দারুণ বিনয়ী মানুষ আর অসাধারণ এক খেলোয়াড়। তাকে নিয়ে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।’ ছবির ক্যাপশনেই বলে দিচ্ছিল ক্যামেরার পেছনে ছিলেন লিটনের স্ত্রী।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status