ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শেখ মুজিবের নামে বিশেষ মোনাজাতের চিঠি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত, সচিব ওএসডি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 25 March, 2025, 8:17 PM

শেখ মুজিবের নামে বিশেষ মোনাজাতের চিঠি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত, সচিব ওএসডি

শেখ মুজিবের নামে বিশেষ মোনাজাতের চিঠি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত, সচিব ওএসডি

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ মর্যাদায় পালনের অংশ হিসেবে ওই দিন সুবিধাজনক সময়ে মসজিদে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করে গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দের স্বাক্ষরিত চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন চৌধুরী আজ মঙ্গলবার (২৫ মার্চ) একটি গণমাধ্যমে জানান, এ ধরনের চিঠি দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে প্রশাসনিক কর্মকর্তা হামিদা বেগমকে সাময়িক বরখাস্ত ও সচিব নমিতা দে-কে ওএসডি করা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে জানান, প্রশাসনিক কর্মকর্তা হামিদা বেগম চিঠি তৈরি করে ব্যস্ততম সময়ে তার কাছে উপস্থাপনের জন্য আনেন। ব্যস্ততার কারণে তিনি চিঠি না পড়েই স্বাক্ষর করে দিয়েছেন। পরবর্তী সময়ে যখন বিষয়টি জানা গেছে, তখন পুনরায় আরেকটি চিঠি করা হয়েছে। তিনি জানান, এই ঘটনার জন্য হামিদা বেগমকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং নমিতা দে-কেও ওএসডি করে চিঠি দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status