ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
দেশে ক্বোরআনের আইন বাস্তবায়নে জামাতকে ক্ষমতায় আনতে হবে : অধ্যাপক জামাল উদ্দিন
ফাহিম ফরহাদ,গাজীপুর
প্রকাশ: Saturday, 15 March, 2025, 12:28 PM

দেশে ক্বোরআনের আইন বাস্তবায়নে জামাতকে ক্ষমতায় আনতে হবে : অধ্যাপক জামাল উদ্দিন

দেশে ক্বোরআনের আইন বাস্তবায়নে জামাতকে ক্ষমতায় আনতে হবে : অধ্যাপক জামাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা শাখার উদ্যোগে জনসাধারণের সাথে ইফতারের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৪মার্চ) সন্ধ্যায় গাছা থানাধীন বোর্ড বাজারের পাশে মেশিনমার্কেটের নিকট উন্মুক্ত মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে গাছা থানা শাখা জামায়াতের আমীর আলহাজ্ব মিয়াজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও  সেক্রেটারী মো: ওসমান গনির সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলাম ধর্মানুসারে ক্বোরআনের আইনে দেশ পরিচালনা বিষয়ক বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, গাজীপুর মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর সভাপতি মোঃ হোসেন আলী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মোঃ নুরুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, মানব জাতির সঠিক পথ প্রদর্শনের জন্য রমজান মাসে মহান আল্লাহ তায়ালা কুরআন নাযিল করেছেন। মানুষ যেন সঠিক পথে চলতে পারে সে যাতে উত্তম চরিত্রের অধিকারী হতে পারে এবং মানবজীবনের সকল বিষয়ের দিক নির্দেশনা দিয়েই এই কুরআন নাযিল করা হয়েছে। আলোচনার এক পর্যায়ে তিনি বলেন যাকাত আদায়সহ সকল ইসলামী বিধান মোতাবেক রাস্ট্র পরিচালনায় আগামীতে জামাতকে রাস্ট্রিয় ক্ষমতায় আনতে সকলের সহায়তা কামনা করেন তিনি।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মিয়াজ উদ্দিন মাস্টার বলেন, আল কুরআনের কারণে এই রমজান মাস অত্যন্ত বরকতময় মাস এবং শ্রেষ্ঠ মাস। আমরা যারা কুরআনকে ধারণ করবো আমরাও শ্রেষ্ঠ মানুষ হবো। রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আল্লাহপাক বলেছেন রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজ হাতে দিবো।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর নেতা মোঃ মোতালিব হোসেন মন্ডল,গাছা থানা শাখার নায়েবে আমীর মোঃ মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসেন, IBWF গাজীপুর মহানগরের সভাপতি গোলাম মোস্তফা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাছা থানার সভাপতি ও জামায়াত সমর্থিত গাজীপুর সিটির ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খন্দকার আসাদুজ্জামান ও জামায়াত নেতা সাইফুল ইসলামসহ আরো অনেকেই।

পরিশেষে দোয়া ও মোনাজাত করে ২৫০০জন রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status