ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
নতুনদের উদ্দেশে কী বললেন রেখা, অজয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 March, 2025, 12:28 PM

নতুনদের উদ্দেশে কী বললেন রেখা, অজয়

নতুনদের উদ্দেশে কী বললেন রেখা, অজয়

খুব শিগগিরই মুক্তি পাবে তিন নবাগত অভিনেতার নিয়ে নির্মিত ‘পিন্টু কি পাপ্পি’। গত সোমবার এই ছবির এক মিউজিক্যাল সাফল্যের পার্টির আয়োজন করা হয়েছিল। গানে গানে মুখর এই আয়োজনে ছিল নানা প্রজন্মের তারকাদের উজ্জ্বল উপস্থিতি। রেখা থেকে অজয়, অনেকে এসেছিলেন এ আসরে।

বলিউডের নামী কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার ছবি ‘পিন্টু কি পাপ্পি’র জোর প্রচারণা চলছে। এই ছবির প্রচারণায় অংশ নিয়েছেন অজয় দেবগন ও রেখার মতো তারকারা। অনুষ্ঠানে অজয় বলেন, ‘আমি এখানে আমার বন্ধু গণেশের (আচারিয়া) কারণে এসেছি। তবে ও শুধু আমার বন্ধু নয়, এর বাইরে দুর্দান্ত এক কোরিওগ্রাফার। আর আমার মতো মানুষকেও ও নাচ করাতে পারে। আর আমি এই ছবির তিন নতুন প্রতিভাকে শুভকামনা জানাতে এখানে এসেছি। আমি আশা করি যে তারা দারুণ কাজ করবে।’


জীবনের উত্থান–পতনের নানা সময়ে কীভাবে চলতে হবে, এ ব্যাপারে নবাগতদের পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় অজয়কে। এই বলিউড সুপারস্টার নবীন অভিনেতাদের উদ্দেশে বলেন, ‘জীবনের ভালো বা খারাপ সময় বলে কিছু নেই। জীবনে সব সময় তুমি তোমার সঙ্গে থাকবে। নিজের কাজের প্রতি আস্থা রাখো। পরিশ্রম করতে থাকো। সারা দুনিয়া তখন তোমাদের চাইবে। তোমরা তোমাদের কাজ করে যাবে।’
১৯৯১ সালে ‘ফুল অউর কাঁটে’ ছবির মধ্য দিয়ে অজয়ের বলিউডে অভিষেক হয়েছিল। অভিষেক ছবি মুক্তির আগে তাঁর মানসিক অবস্থার কথা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি মনে করতে পারছি না। ৩২-৩৩ বছর পার হয়ে গেছে। তখনকার দিনকাল অন্য রকম ছিল। তখন এত মিডিয়া ছিল না। ওই সময়ে আমরা আমাদের ছবি মুক্তির এক সপ্তাহ পর জানতে পারতাম যে ছবিটা হিট না ফ্লপ হয়েছে। তাই তখন আমাদের ওপর অতটা চাপ ছিল না। এখনকার অভিনেতারা অনেক বেশি চাপের মধ্যে থাকে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতাদের হরহামেশাই ট্রল হতে হয়। অজয় কীভাবে এসব সামলান, অভিনেতার জবাব, ‘এসব দেখার আমার সময় নেই৷ আর যাঁরা বিশেষ মানুষ, তাঁদের নিয়ে তো সবাই কথা বলবেই।’


‘পিন্টু কি পাপ্পি’ ছবির এই সংগীতময় রাতের মূল আকর্ষণ ছিলেন অভিনেত্রী রেখা। বলিউডের স্টাইল আইকন হিসেবেও খ্যাত তিনি। সাধারণত শাড়ি পরে সাবেকি আন্দাজে ধরা দেন এই অভিনেত্রী। কিন্তু এদিনের অনুষ্ঠানে নতুন স্টাইলে এসে সবাইকে চমকে দিয়েছিলেন বলিউডের ‘ডিবা’।

সাদা প্যান্ট–স্যুট, সাদা টুপি আর তার সঙ্গে সোনালি অলংকার এবং সোনালি স্নিকার পরে সবার নজর কেড়েছিলেন রেখা। ‘পিন্টু কি পাপ্পি’ ছবির এই আসরে তিনি ‘সিলসিলা’ ছবির এক সংলাপ বলেছিলেন।


তিনি নবাগতদের উদ্দেশে বলেন, ‘আমি এই পেশাকেই চেয়েছিলাম। আমি এই পেশার মানুষ থেকে সবকিছু, মানে মিউজিক, নাচ, সংলাপ, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, লোকেশন সবকিছুকে শুধুই অন্তর থেকে চেয়ে এসেছি। আমি এ সবকিছুকে ভালোবেসেছি। আর সেই ভালোবাসার জোরে আজ আমি বেঁচে আছি। আমি শুধু নতুনদের বলতে চাই যে যতটা পারেন, এগুলো অনুসরণ করার চেষ্টা করুন। কারণ, আপনাদের জীবন সবে শুরু হয়েছে।’

শিব হারে পরিচালিত ‘পিন্টু কি পাপ্পি’ ছবির তিন নবাগত অভিনয়শিল্পী হলেন সুশান্ত থামকে, জানয়া যোশী, বিধি যাদব।


এ ছাড়া এই ছবিতে আছেন গণেশ আচারিয়া, বিজয় রাজ, মুরালি শর্মা, সুনীল পাল, আলি আসগরসহ আরও অনেকে। এদিনের অনুষ্ঠানে অজয়, রেখা, ছবির নায়ক-নায়িকারা ছাড়া উপস্থিত ছিলেন গণেশ আচারিয়া, গায়ক উদিত নারায়ণ, হিমেশ রেশমিয়া, সুনীল পালসহ আরও অনেকে। ‘পিন্টু কি পাপ্পি’ ছবিটি ২১ মার্চ মুক্তি পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status