ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন
এফ কে আশিক, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 15 March, 2025, 12:25 PM

আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলার আহবায়ক রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন  জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাহফুজুল ইসলাম কিরণ,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ‍্য সংগঠক ইয়াকুব রহমান শ্রাবন, শ্রমিককল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, রাসেল ইসলাম রাফি, গছিডাঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

উক্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়ে একত্মতা প্রকাশ করে আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোড় দাবী জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status