|
সবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ভাই পরিচয় দানকারী সুরুজ্জামাল মিয়া গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() সবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ভাই পরিচয় দানকারী সুরুজ্জামাল মিয়া গ্রেফতার সুরুজ্জামাল মিয়া উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামের পনির উদ্দিনের ছেলে। তিনি রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ও যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি। সুরুজ্জামাল নিজেকে কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ‘বড় ভাই’ পরিচয় দিতেন। প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচয়ের প্রভাব খাটিয়ে তিনি উপজেলায় নানা অপকর্মে নেতৃত্ব দিতেন বলে বিভিন্ন সূত্রে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ নেতা সুরুজ্জামাল পেশায় একজন স'মিলের মিস্ত্রি ছিলেন। ২০০৯ সালের নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জাকির হোসেন এমপি নির্বাচিত হওয়ার পর তার উত্থান হয়। ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদী বিধৌত রৌমারী উপজেলার বাসিন্দা আওয়ামী লীগের এই নেতা আজাহার মণ্ডল নামের এক নৌকার মাঝিকে অপহরণ ও গুম মামলার চার্জশিটভুক্ত আসামি। ২০১৮ সালের নির্বাচনের পরদিন সুরুজ্জামালের নেতৃত্বে স্থানীয় বিএনপির সমর্থক আবুল কাশেমের বাড়িতে ভাঙচুর চালিয়ে দুটি গরু লুট করে ভূরিভোজ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ, ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করে চাকরি খাওয়ার হুমকি দেওয়া, প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছে টাকা নেওয়া, অবৈধ ড্রেজার উচ্ছেদে যাওয়া ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলাসহ মাদক কারবারিদের পৃষ্ঠপোষকতারও অভিযোগ রয়েছে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমে সুরুজ্জামাল মিয়াকে আটক করে থানায় নিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও তরুণদের ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ
