ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
মুশফিককে নিয়ে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 6 March, 2025, 7:18 PM

মুশফিককে নিয়ে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

মুশফিককে নিয়ে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

চ্যাম্পিয়ন্স ট্রফি কাটানোর পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম। তবে দেশকে তিনি দিয়েছেন অনেক কিছুই। তার বিদায়ে তাইতো আবেগঘন বার্তায় স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি তুলে ধরলেন পরিশ্রমের কথা। সমালোচকদের কাছেও করলেন অনুরোধ।  

গতকাল রাত ১১টায় ফেসবুক পোস্টে নিজের অবসরের কথা জানান মুশফিক। ওয়ানডে থেকে অবসর নিয়ে আজ অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন তিনি। ঠিক তখনই আবেগঘন পোস্ট দিলেন তার স্ত্রী।  
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘ওয়ানডে থেকে অবসরের জন্য দারুণ সন্তুষ্টি নিয়ে গর্বের সঙ্গে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়! দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল তোমার আলহামদুলিল্লাহ…। তোমাকে দেখেছি নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে, ভাঙা পাঁজর নিয়ে খেলতে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একসঙ্গে ২০টি পেইনকিলার নিয়ে খেলতে!!কখনোই নিজের জন্য খেলোনি তুমি, বরং খেলেছো দল ও দেশপ্রেমের জন্য। ওযু না করে কখনও ব্যাট ও বল স্পর্শ করত না, এমন সৎ একজনকে নিজের পাশে পেয়ে আমি ধন্য। ’

পরিবারের কাছে মুশফিকের গ্রহনযোগ্যতার পাশাপাশি ত্যাগ ও কীর্তির কথা তুলে ধরেন জান্নাতুল। তিনি বলেন, ‘তুমি পারিবারিক একজন মানুষ, আমাদের বাচ্চারা তোমার দারুণ পছন্দ করে। আশা করি শাহরোজ তোমার গুণ পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে। জানি, এটা ছিল কঠিন সিদ্ধান্ত। তবে আরও উজ্জ্বল পথচলা তোমার অপেক্ষায়। আমাদের জন্য এখনও পর্যন্ত যা করেছো, আমাদের পরিবার তাতে সবটুকু তৃপ্ত এবং এটুকুই যথেষ্ট। বাকি দুনিয়া নেতিবাচক কথা বলতে থাকুক…। ’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status