ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় গুড়িয়ে দিয়েছে অবৈধ ইটভাটা
মো: আতিকুল ইসলাম (শাওন), ময়মনসিংহ
প্রকাশ: Monday, 3 March, 2025, 7:00 PM

ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় গুড়িয়ে দিয়েছে অবৈধ ইটভাটা

ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় গুড়িয়ে দিয়েছে অবৈধ ইটভাটা

ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নে রাজগঞ্জ বাজার (সাহেব কাচারি) এলাকায় স্থাপিত মেসার্স আলম ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা এবং মেসার্স এইচএসবি ব্রিকসের কিলন ভেঙ্গে কর্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

রবিবার (২-মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান এর নেতৃত্বে ময়মনসিংহ সদর উপজেলায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে ময়মনসিংহ সদর উপজেলাধীন চর নিলক্ষীয়া ইউনিয়নে স্থাপিত বিএনপি নেতা খোরশেদ আলমের মালিকানাধীন মেসার্স আলম ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৮(১) ধারা লংঘন করায়-৫০০০০০/-(পাঁচ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এবং একই এলাকায় রফিকুল ইসলাম রফিক গংদের মালিকানাধীন মেসার্স এইচএসবি ব্রিকস'র কিলান ভেঙ্গে ঘুড়িয়ে দেওয়া হয়। 

স্থানীয় এলাকাবাসী, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। 

সেই সাথে গৌরীপুর উপজেলাধীন সাবদুল সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ঘেঁষে স্থাপিত অবৈধ ইট ভাটাটি উচ্ছেদের মাধ্যমে কোমলপ্রাণ শিশুদের পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের মহৎ উদ্যোগের আহবান জানান বিদ্যালয়টির শিক্ষক, অভিভাবক ও কোমলপ্রাণ শিক্ষার্থীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status